ফিরে দেখা
দেখি তোর দৃষ্টি কতো , পারিস কিনা দেখতে আমায় ।
ছিলাম আমি তোর সাথেই, তোর বইয়ের ভিতর পাতায় ।
তোর সঙ্গেই খেলা ধুলো, সকাল দুপুর হুটো-পুটি ।
ফিরতাম তো একসাথেই, পড়তো যখন স্কুলে ছুটি ।
ছিলনা তো অনেক কিছুই, তবু কি কিছু না-পাওয়া ?
একই সাথে পড়তে বসা, সবাই মিলে টিফিন খাওয়া ।
প্রথম আলো, প্রথম পাপে, ছিলাম আমি , তোরি সাথে ।
ছাড়িনি তোর্ সঙ্গ তখন , ভুললি কেনো আজকে তবে ?
অনেক দূরের তারারা যখন, মিটি মিটি আলোয় সাজে ।
চোখের তারা খোঁজে তোকে,এদিক সেদিক ক্লাসের মাঝে।
তুই -তুকারির মাঝে এখন, বন্ধু যে তুই দূরের হলি ।
(তবু) হাজার নতুন লোকের মাঝে, হাত বাড়িয়ে তোকেই খুঁজি।

পারলে খুলিস জানালা গুলো, কৈশোরের সেই মনের ঘরের ।
হাতড়ে দেখিস ,পাস্ যদি তুই ; পুরোনো কোনো ছবির খাতা ।
পেতেও পারিস , হিজিবিজি সব , বস্তাপচা নকশা আঁকা।
(আবার) যায় কি বলা, মনের কথা , শৈশবের সেই বন্ধুটাকে?
থাক না পড়ে কাজের রাজি, ছাড় না মনের ভাব।
দোষটা কোথায়, দেখতে ফিরে, ছোট বেলার সব।
-------------------x--------------------

Premer kobita likhe amader chobi lagie dili. Nice one though
ReplyDeleteUhhhuu..My first comment. Thanks, motei premer Kobita noi 😃
DeleteAsadharon...
ReplyDeleteKhub valo sir, chaliye jan...
ReplyDelete