Posts

Showing posts from March, 2022

একচালার ঠাকুর

#একচালার ঠাকুর  একচালার প্রতিমার কনসেপ্ট টা, আমার কোনও দিনই ভালো লাগতো না। খুব বিচ্ছিরি, কোনও গ্ল্যামার নেই, কি বিচ্ছিরি রকমের গরীব, গরীব ভাব ! দুর্গা ঠাকুর হবে বড়...বিশাল বড়...ছেলে, মেয়ে গুলো প্যান্ডেল আলো করে থাকবে, এক কোণ থেকে আরেক কোণ জুড়ে। একজনের সাথে আরেকজনের দূরত্ব হবে মিনিমাম ফুটচারেক, রঙ চঙে পোশাক, হাতের যন্ত্র, পায়ের নিচের বাহন, মুখের আদল, চুলের ছাঁট সবকিছু হবে আলাদা।  তবেই না ঠাকুর! লোকে হাঁ হয়ে দেখবে আর বলবে, "করেছে বটে এইবার প্রতিমা খানি...দেখার মতোন !"                            ছোটবেলার দুঃখের জায়গাটা আরও বাড়িয়ে দিতো, আমাদের বাড়ির ম্যারমেরে এক কাঠামোর ঠাকুর। তিনশো বছর ধরে চলে আসা, ছিরিছাঁদ ছাড়া, নন-গ্ল্যামারাস খুব বাজে এক, একচালার প্রতিমা।  বাম দিকে যার সরস্বতী, কার্তিক আর ডানদিকে লক্ষী ও গণেশ।  গায়ের রঙ, হাতের রাংতার যন্ত্র ছাড়া আর পায়ের নিচের বাহন ছাড়া, বোঝা সত্যিই মুশকিল কোনটা কে? সবকটি যেনো আইডেন্টিটিক্যাল টুইন। আর সাইজ গুলোও দেখার মতোন, ছোট্ট একটা জায়গায়, সবকটিকে একস...