Posts

Showing posts from October, 2023

আলুর দোষ

 #আলুর দোষ  আলুর প্রতি, শুভঙ্কর বাবুর ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহ, মায়া আরও যতো কিছু আছে, সব মিলিয়ে আকর্ষণ প্রায় মহাকাব্যিক পর্যায়ের।  ছোটোবেলায়, স্কুলের তাড়াহুড়োয়, গরম ভাত, ঘি আর সাথে এক খাবলা আলু সিদ্ধ, সেই যে ভালোবাসার শুরু, এই সেইদিন পর্যন্ত তা ছিলো অটুট। নাহলে কেউ হায়দ্রাবাদ ভ্রমণে গিয়ে, শুধুমাত্র আলুর অভাবে, বিরিয়ানি না খেয়ে ফিরে আসে। জিজ্ঞেস করলে বলেন,"ছোঃ,ওটা আবার বিরিয়ানি হলো, ভাতে মশলা মাখিয়ে, ভাপিয়ে দিলেই কি হয়? আসল জিনিস টাই তো নেই। আসিস খেতে কোনোদিন আমাদের ওখানে। নরম, তুলতুলে, ধোঁয়া ওঠা কি জিনিস ভরা থাকে ভিতরে, দেখবি"।               এহেন, শুভঙ্কর বাবুর আলু স্পর্শ করা এখন পুরোপুরি বারণ। রক্তে শর্করা ক্রমশঃ উর্ধমুখী, বংশে বাবা, দাদার এই রোগ কোনও কালে ছিলো না, মায়ের দিকেও কেউ কোনও দিন ছিলো, বলে তাঁর মনে পড়ে না। শরীরের এই পরিবর্তনে, তিনি যে খুব একটা চিন্তিত সেটা নয়, সবচেয়ে বড় এবং অনৈতিক কথা হলো, তাঁর আলু খাওয়ার উপরে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা। এই বয়সে , শরীর একটু আধটু জবাব দেবেই, অঙ্গ প্রতঙ্গ গুলো বেসুরে বাজতেই থাকবে, তাই ব...

গোবরের ভূত দেখা

#গোবরের ভূত দেখা  মানুষের ছেলের নাম যে গোবর হতে পারে, জলপাইগুড়ি না গেলে, অনেক নতুন, নতুন পদার্থের মতোন, এটিও জানতে পেতুম না।          সময় টা দু হাজার সালের, ফেব্রুয়ারি, মার্চ মাস হবে । সবে নতুন বছরে, সিনিয়র দাদাদের অসীম ভালোবাসা থেকে একটু ধাতস্থ হয়ে, হস্টেলে সব জাঁকিয়ে বসেছি । গোটা স্কুল, ফার্স্ট কিম্বা সেকেন্ড বেঞ্চে কাটানো জীবনের বাইরে, প্রথম বারের মতোন ব্যাক উইংসের গোপনীয়তা, আনাচে কানাচে লুকিয়ে থাকা অতল রহস্য একটু একটু করে উপভোগ করতে শুরু করেছি। ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল এবং মেসের খাবার ও যে কতো দিলখুশ হয়, তারও নিত্যনতুন সন্ধান পাচ্ছি। মোদ্দা কথা, পড়াশোনা আর পড়াশোনা করতে বলার লোকজন কাছে পিঠে না থাকলে, জীবন যে কতো রঙিন আর আনন্দের হয়, তা বলে বোঝানোর দরকার নেই।  কোথাও কোনও চাপ নেই, আট টায় ঘুম থেকে উঠে, চা পরোটা ডাল আর এগ ভুরজি খেয়ে, সাইকেল নিয়ে কলেজ, দুপুর একটায় হস্টেলে ফিরে লাঞ্চ, তারপর উইংসে গ্যাঁজ, সেকেন্ড হাফ যেতে ইচ্ছে করলে যাও, নাহলে অন্য কেউ প্রক্সি। বিকেলে কলেজ মোড়ে মুড়ি, ঘুগনি, আলুর চপ আর চা দিয়ে আড্ডা। সন্ধ্যা রাত্রে হস্টেলে ফিরে, কমন...