Posts

Showing posts from November, 2023

তন্ত্রধারী

#তন্ত্রধারী                          প্রথম ভাগ "অচিন্ত্যরূপচরিতে সর্বশত্রুবিনাশিনি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।" -------------------------*****------------------------- ফোনটা ইচ্ছা করেই আজকে সাইলেন্ট মোডে রেখেছিলো, তৃষা। মহালয়ার ভোর, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। আর কিছুক্ষন পরেই, মহামায়ার আগমনী ধ্বণিতে মেতে উঠবে, গোটা বিশ্ব। গঙ্গা আর অন্যান্য নদীঘাট গুলো, মুখরিত হয়ে উঠবে, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ। উত্তরপুরুষের হাতের জলের ছোঁয়ার আশাই, পিপাষিত না দেখা, চেনা মুখগুলো আবার ফিরে যাবে, না ফেরার দেশে। পরবর্তিতে গোটা জাতি মেতে উঠবে, উৎসবের আমেজে।                    অনেক বছর ধরেই, এই রাত্রিটা ঘুমাতে পারে না তৃষা। দীর্ঘ এতো দিনের অভ্যেস, জানে আজকেও তার হেরফের হবে না। প্রতি বছরের মতোন, আজও ভোর রাত্রিতে, বাবা ফোন করবে। করবেই করবে, নিজেকে লুকিয়ে রাখার জায়গা খুঁজে পায় না সে। বালিশে মুখ গুঁজে, কান্না গিলে নিতে নিতে আবার ফুঁপিয়ে ওঠে। গোটা রাত্রি তাদের মাস্টার বেডরুমে...