ফিরে দেখা
ফিরে দেখা --- প্রসূন দেখি তোর দৃষ্টি কতো , পারিস কিনা দেখতে আমায় । ছিলাম আমি তোর সাথেই, তোর বইয়ের ভিতর পাতায় । তোর সঙ্গেই খেলা ধুলো, সকাল দুপুর হুটো-পুটি । ফিরতাম তো একসাথেই, পড়তো যখন স্কুলে ছুটি । ছিলনা তো অনেক কিছুই, তবু কি কিছু না-পাওয়া ? একই সাথে পড়তে বসা, সবাই মিলে টিফিন খাওয়া । প্রথম আলো, প্রথম পাপে, ছিলাম আমি , তোরি সাথে । ছাড়িনি তোর্ সঙ্গ তখন , ভুললি কেনো আজকে তবে ? অনেক দূরের তারারা যখন, মিটি মিটি আলোয় সাজে । চোখের তারা খোঁজে তোকে,এদিক সেদিক ক্লাসের মাঝে। তুই -তুকারির মাঝে এখন, বন্ধু যে তুই দূরের হলি । (তবু) হাজার নতুন লোকের মাঝে, হাত বাড়িয়ে তোকেই খুঁজি। ধরিস না তোর আয়নাটাকে, (শুধু)মুখের উপর ফোকাস কোরে । পারলে খুলিস জানালা গুলো, কৈশোরের সেই মনের ঘরের । হাতড়ে দেখিস ,পাস্ যদি তুই ; পুরোনো কোনো ছবির খাতা । পেতেও পারিস ,...