ফিরে দেখা

ফিরে দেখা 
                                  --- প্রসূন 

দেখি তোর দৃষ্টি কতো , পারিস  কিনা দেখতে আমায় ।
ছিলাম আমি তোর সাথেই, তোর বইয়ের ভিতর পাতায় ।
তোর সঙ্গেই খেলা ধুলো, সকাল দুপুর  হুটো-পুটি ।
ফিরতাম তো একসাথেই, পড়তো যখন স্কুলে ছুটি ।

ছিলনা তো অনেক কিছুই, তবু কি কিছু  না-পাওয়া ?
একই সাথে পড়তে বসা, সবাই মিলে  টিফিন খাওয়া ।
প্রথম আলো, প্রথম পাপে, ছিলাম আমি , তোরি সাথে ।
ছাড়িনি তোর্ সঙ্গ তখন , ভুললি কেনো আজকে তবে ?

অনেক দূরের তারারা যখন, মিটি মিটি আলোয় সাজে ।
চোখের তারা খোঁজে তোকে,এদিক সেদিক ক্লাসের মাঝে।
তুই -তুকারির মাঝে এখন, বন্ধু যে  তুই  দূরের হলি ।
(তবু) হাজার নতুন লোকের মাঝে, হাত বাড়িয়ে তোকেই খুঁজি।

ধরিস না তোর আয়নাটাকে, (শুধু)মুখের  উপর ফোকাস কোরে ।
পারলে খুলিস জানালা গুলো, কৈশোরের সেই মনের ঘরের ।
হাতড়ে দেখিস ,পাস্ যদি তুই ; পুরোনো কোনো ছবির খাতা ।
পেতেও পারিস , হিজিবিজি সব , বস্তাপচা নকশা আঁকা।

চেষ্টা করে দেখনা (আ)বার , ব্যাস্ত তোর্ কাজের ফাঁকে।
(আবার) যায় কি বলা, মনের কথা ,  শৈশবের  সেই বন্ধুটাকে?
থাক না   পড়ে কাজের রাজি, ছাড় না মনের ভাব।
দোষটা কোথায়, দেখতে ফিরে, ছোট বেলার সব।


-------------------x--------------------







Comments

  1. Premer kobita likhe amader chobi lagie dili. Nice one though

    ReplyDelete
    Replies
    1. Uhhhuu..My first comment. Thanks, motei premer Kobita noi 😃

      Delete
  2. Khub valo sir, chaliye jan...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শনিবারের কাহিনী

তন্ত্রধারী

অন্যভাবে