অন্যভাবে


অন্যভাবে 
                            ---- প্রসূন 

উড়ে বেড়াই, আকাশ ঘুরে ।।
অর্ধেক নয় , পুরোটা জুড়ে ।।
হাত ডানাতে, দিয়ে ভর ।।
ভয় লাগলে , জাপ্টে ধর ।।

ভাবনা  ঘোরে, অন্য পানে ।।
আমিও খেলি, তাদের সনে ।।
সবাই ভাবে, ভিন্ন  আমি ।।
ভিন্ন ভাবা, সবচে দামি ।।

ভয়ের রাতে, সবাই ডরাই ।।
কেউ দেখেনা, আমার লড়াই ।।
প্রতিক্ষনে, প্রতিপদে ।।
সাহস যোগায়, নিজের সাথে ।।

অনেক কিছু, না থাকাটা ।।
আসলে থাকা, অনেক বেশি ।।
জটিল কুটিল, মনের হাসি ।।
নাই বা হলো, আমি তো খুশি ।।

নিজের সাথে, ভালো আমি ।।
নিজের সাথেই, খেলি আমি ।।
রং বেরং র, দুনিয়া টাকে ।।
নিজের হাতেই, রাঙিয়ে তুলি ।।

একলা নই, এই জগতে ।।
লক্ষ লক্ষ, ভাবে আছি ।।
অন্য ভাবে , জগৎ টাকে ।।
দেখার মধ্যে, আছে খুশি ।।

Comments

Popular posts from this blog

শনিবারের কাহিনী

তন্ত্রধারী