Posts

Showing posts from April, 2018

শনিবারের কাহিনী

Image
pc:pngtree  শনিবারের কাহিনী                                                                                          --- প্রসূন " ঘটনাটা হয়তো, ১৯৩৮ - ৩৯ সালের হবে। বুঝলে, গল্পটা আমার দাদা-শ্বশুরের মুখে শোনা। ওহো,হো , তোমরা তো, আবার দাদা-শ্বশুর, বস্তুটি কি, ঠিক বুঝলে না?" - শিভ্যাসের গ্লাসটা তুলে যুৎকরে, সোফায় বসলেন দেবাশীষ দা। সতেরো বছরের বেশি, ওয়েস্ট কোস্ট প্রবাসী, মাইক্রোসফটে  কাজ করেন। সাগর পারের, বাঙালীদের এ এক বিচিত্র অভ্যেস, প্রতি শনিবারে, বাঙালি আড্ডায় না বসলে, নাকি কালচার টা ঠিক ঠাক  মেইনটেইন হয় না, ছেলে-মেয়ে গুলো সব বাংলা শিখতে পারে না। কত কি আছে আমাদের গর্ব করার মতো, রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, দুর্গাপুজো, লিটারেচার, কার্ল মার্ক্স্, ফুটবল, গান, কবিতা, মাছ-মিষ্টি, PNPC, বাঙালি কাঁকড়া। আ...

পলাশী

Image
pc: Saatchi Art পলাশী                                                      --- প্রসূন কুমার চট্টরাজ  ভূমিকা   লেখা কি কখনো নিজের হয়? পরের জীবনের গল্পকে, নিজের লেখা বলে চালিয়ে নেওয়ার পারদর্শিতাকেও, কখনো কখনো দক্ষতা বলে ধরা হয়। অক্ষর যখন ছড়িয়ে পড়ে , ব্যাপ্তি তার সীমা ধরে না। কতদূর গিয়ে শেষ হয়, তার পরিধি কে মাপতে যায় ?                                                       পরিমাপের একক কি? ভৌতবিজ্ঞান যে একক শেখায়, তাই কি যথার্থ? সেইটাই কি পরিমাপের চূড়ান্ত মান। তাই যদি হয়, তাহলে অল্পতে খুশি থাকিনা কেনো? প্রশ্নচিহ্ন টা থেকেই যায়। উত্তরের খোঁজ, শত আলোকবর্ষ পেরিয়ে, অন্য সৌরজগতের পথে মুখ লুকায়। জীবন কত কি শেখায়। ছোটবেলায় শালগাছের জঙ্গল বুকের মধ্যে রোমান্টিকতার কত জাল বুনতো। কেন জানিনা ভালো লা...

অন্যভাবে

Image
অন্যভাবে                               ---- প্রসূন  উড়ে বেড়াই, আকাশ ঘুরে ।। অর্ধেক নয় , পুরোটা জুড়ে ।। হাত ডানাতে, দিয়ে ভর ।। ভয় লাগলে , জাপ্টে ধর ।। ভাবনা  ঘোরে, অন্য পানে ।। আমিও খেলি, তাদের সনে ।। সবাই ভাবে, ভিন্ন  আমি ।। ভিন্ন ভাবা, সবচে দামি ।। ভয়ের রাতে, সবাই ডরাই ।। কেউ দেখেনা, আমার লড়াই ।। প্রতিক্ষনে, প্রতিপদে ।। সাহস যোগায়, নিজের সাথে ।। অনেক কিছু, না থাকাটা ।। আসলে থাকা, অনেক বেশি ।। জটিল কুটিল, মনের হাসি ।। নাই বা হলো, আমি তো খুশি ।। নিজের সাথে, ভালো আমি ।। নিজের সাথেই, খেলি আমি ।। রং বেরং র, দুনিয়া টাকে ।। নিজের হাতেই, রাঙিয়ে তুলি ।। একলা নই, এই জগতে ।। লক্ষ লক্ষ, ভাবে আছি ।। অন্য ভাবে , জগৎ টাকে ।। দেখার মধ্যে, আছে খুশি ।।